• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, যেসব ভুল নিয়ে সমালোচনা দর্শকদের

বিনোদন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিসিএস ক্যাডার থেকে উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ পদ। নাটকের গল্পে এমনই কিছু তথ্য দেখানো হয়েছে ‘পথের সাথীকে চিনে নিও’তে। অথচ সরকারি চাকরি ও প্রশাসন ক্যাডারের পদ নিয়ে এসব তথ্য সঠিক নয় বলে অভিযোগ দর্শকদের। ৫১ লাখের বেশি ভিউ পাওয়া নাটকটি তাই প্রশংসার পাশাপাশি সমালোচনাতেও পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জুবায়ের ইবনে বকরের এই নাটক গত ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের সাড়া পাচ্ছে। এরই মধ্যে নাটকটির ভিউ ৫১ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে মন্তব্যের সংখ্যা প্রায় দেড় হাজার। অনেক দর্শক নাটকটির প্রশংসাও করেছেন।

ছবি : সংগৃহীত

তবে নাটকের গল্পে সরকারি চাকরি ও বিসিএস ক্যাডার সম্পর্কে তথ্য উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন দর্শকদের অনেকে।

নাটকে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে মইন একসময় দরিদ্র থাকায় প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরে তিনি বিসিএস ক্যাডার হন এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন।

নাটকে দেখানো হয়েছে, চাকরির প্রথম দিনেই মইন উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করছেন। দর্শকদের অভিযোগ, বিষয়টি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করার পর পদোন্নতির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার হতে হয়।

এখানেই শেষ নয়। নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শকদের দাবি, বাংলাদেশের সরকারি চাকরিতে এ ধরনের কোনো পদ নেই। এ ছাড়া নাটকের নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করার বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে।

ছবি : সংগৃহীত

তানভীর খালেদ নামের এক দর্শক মন্তব্যে নাটকটির নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিসিএস ক্যাডারদের ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে নাটক নির্মাণের আগে যথাযথ তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

মোহাম্মদ রবিন পারভেজ নামের আরেক দর্শক ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ পদ ব্যবহারের সমালোচনা করেছেন। তার মন্তব্য, নাটক নির্মাণের আগে সরকারি চাকরির এসব বিষয়ে ন্যূনতম তথ্য যাচাই করা উচিত।

এ ধরনের আরও অনেক পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমানের স্মরণে নাট্যকার সংঘের শোকসভা

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে? 

চমকে দিলেন হানিয়া আমির

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজাসহ অনেকে। নাটকটির সংগীত করেছেন সালাম জিম।

প্রসঙ্গত, কিছুদিন আগে আনিসুর রহমান রাজীবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হয়। ওই দৃশ্যে গল্পের নায়ক তথা ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে পরিচয় দেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আইশা খান।

/অ

  • মুশফিক আর ফারহান
  • নাটক
  • বিসিএস ক্যাডার
এ সম্পর্কিত আরও খবর
নাটকীয়ভাবে ‘হাইজ্যাক’ হামজা চৌধুরী!
নাটকীয়ভাবে ‘হাইজ্যাক’ হামজা চৌধুরী!
লিগ্যাল নোটিশের জবাবে শিল্পীদের যৌথ প্রতিবাদ
লিগ্যাল নোটিশের জবাবে শিল্পীদের যৌথ প্রতিবাদ
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
ইয়াশ-নীহার প্রেমের নতুন গল্প
ইয়াশ-নীহার প্রেমের নতুন গল্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X