দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার তাকে নেটিজেনদের কঠোর কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মানসিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানান, ভালোবাসার সম্পর্কে বারবার আঘাত পেয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?
এদিকে ২০০৩ সালে খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রথম দীর্ঘ দাম্পত্যে তাদের অভিমন্যু (ঝিনুক) নামের একটি পুত্রসন্তান রয়েছে, যিনি বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই বসবাস করছেন।
প্রথম বিচ্ছেদের পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্ক স্থায়ী হয় মাত্র এক বছর। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কয়েক মাসের মাথায় তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
কে