দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যক্কারজনক এক ঘটনা ঘটে গেল টালিউড ইন্ডাস্ট্রিতে। এক জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হলেন শ্যামসুন্দর সাহা নামে এক অভিনেতা।
সোমবার (৩১ আগস্ট) রাতে বেলঘরিয়া থেকে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানা পুলিশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার শ্যামসুন্দর অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর মুহূর্তের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অভিনেতার বাড়ি বেলঘরিয়ায়। শোবিজে কাজ করতে এসে ওই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয়। তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। অভিযোগ―বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি। এমনকি কৌশলে সেই মুহূর্তের কিছু ছবিও তুলে রেখেছেন।
ভুক্তভোগী অভিনেত্রীর ভাষ্যমতে, শ্যামসুন্দর এখন তাকে বিয়ে করতে অস্বীকার করছেন। এমনকি তাদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও অভিযোগ করা হয়েছে। এ কারণে হরিদেবপুর থানায় ওই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়। তারপর অভিযোগ অনুযায়ী সোমবার বেলঘরিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শ্যামসুন্দর একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন। এখন তার কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত নানা তথ্য জানতে চাইছে তদন্তকারীরা। এ ঘটনায় অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
কে