• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

জিম থেকে বের হতেই শেষ গায়কের জীবন

বিনোদন ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হাতে ছিল কিট ব্যাগ। সময় তখন বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। গাড়ির কাছে পৌঁছাতেই তাকে অনুসরণ করে আসা চার ব্যক্তি গুলি চালাতে শুরু করেন। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে গুলিবর্ষণ। গুরুতর আহত অঙ্কিতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উত্তর প্রদেশের শামলিতে একটি জিমের বাইরে অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যার ঘটনার আগে ও পরের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, ৩৫ বছর বয়সী অঙ্কিত জিম থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তার পেছনে চারজন সন্দেহভাজন হামলাকারী আসছিলেন। তাদের একজনের পরনে ছিল কালো পোশাক এবং হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

অঙ্কিত গাড়ির কাছে পৌঁছালে হামলাকারীরা গুলি চালায়। প্রায় ২৫ সেকেন্ড ধরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও গাড়িতে থাকা লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। আশপাশের দোকান থেকেও অনেকে বাইরে তাকালেও গুলিবর্ষণ চলতে থাকায় ভেতরে ঢুকে পড়েন।

পুলিশ সূত্র জানিয়েছে, হামলায় মোট ১২টি গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়াতে হামলাকারীরা আকাশের দিকেও গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, হামলায় দশমিক ৩০ ও দশমিক ৩২ ক্যালিবারের পিস্তল ব্যবহার করা হয়েছে।

অঙ্কিত গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের সঠিক ধরন জানা যাবে।

ঘটনাস্থল হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে থাকতে পারেন।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি সংগীতজগতে পরিচিত ছিলেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি। তার অনেক গানে আগ্নেয়াস্ত্র, সংঘর্ষ, গাড়ি, সহিংসতা ও প্রতিদ্বন্দ্বিতার বিষয় উঠে আসত। কয়েকটি গান লাখ লাখ দর্শক দেখেছেন।

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে বুধবার নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ করেন অঙ্কিত। ভিডিওতে তাকে গাড়িতে বসে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায়। গানটির একটি লাইনের অর্থ ছিল ‘সড়কের ওপর হত্যা’। তার মৃত্যুর পর ওই গানের কথাটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

‘ভারি কোর্ট মে গুলি মারেঙ্গে মেরি জান’ গানটির জন্যও পরিচিত ছিলেন অঙ্কিত। গানটির শিরোনামের অর্থ, ‘আদালতে তোমাকে গুলি করব, প্রিয়।’

এদিকে কুখ্যাত গোগি গ্যাং অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটি দাবি করেছে, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়ে গান তৈরি করেছিলেন।

গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘এটি কেবল শুরু, সবার পালা আসবে।’ উত্তর প্রদেশ পুলিশকেও ওই পোস্টে হুমকি দেওয়া হয়েছে।

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক পুলিশ দল কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন

লিগ্যাল নোটিশের জবাবে শিল্পীদের যৌথ প্রতিবাদ

সূত্র: ইন্ডিয়া টুডে

/অ

  • গায়ক
  • হত্যা
এ সম্পর্কিত আরও খবর
মাকে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগ স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে
মাকে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগ স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে
আট হাজার মুসলিমকে হত্যায় নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ মারা গেছেন
আট হাজার মুসলিমকে হত্যায় নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ মারা গেছেন
‘জিমের বাইরে হামলায় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান নিহত’
‘জিমের বাইরে হামলায় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান নিহত’
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।