• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

পোশাক নিয়ে তুমুল বিতর্ক, সরানো হলো সেই বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৬, ১০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কয়েক বছর আগের একটি বিজ্ঞাপনে কঙ্গনার পোশাকের ছবি সামনে এনে তাকে কটাক্ষ করছেন নেটিজেনরা। সম্প্রতি রক্ষাবন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে কঙ্গনার মন্তব্যের পরই পুরোনো ওই বিজ্ঞাপনটি নতুন করে আলোচনায় এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গয়নার ব্র্যান্ড নক্ষত্রের কয়েক বছর আগের রক্ষাবন্ধন উপলক্ষে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কঙ্গনাকে দেখা যায়। বিজ্ঞাপনের পোস্টারে তিনি স্ট্র্যাপলেস পোশাক পরেছিলেন, যার গলার অংশ ছিল বেশ গভীর। সম্প্রতি কৃতি শ্যাননের পোশাক নিয়ে কঙ্গনার সমালোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই পুরোনো বিজ্ঞাপনটি খুঁজে বের করে ছড়িয়ে দেন।

বিষয়টি নিয়ে এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী কুনিক্কা সদানন্দ। কঙ্গনার পুরোনো বিজ্ঞাপনের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মেরা কুত্তা কুত্তা, তেরা কুত্তা টমি?’ অর্থাৎ, নিজের ক্ষেত্রে এক রকম আর অন্যের ক্ষেত্রে আরেক রকম—এমন দ্বৈত মানসিকতার দিকেই ইঙ্গিত করেন তিনি।

এদিকে আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কঙ্গনাকে নিশানা করেছেন। একজন মন্তব্য করেন, তার ক্লিভেজ সাংস্কৃতিক ধাক্কা, আর আমার ক্লিভেজ সংস্কারী ক্লিভেজ। অন্য একজন লেখেন, তিনি নিজেই এমন পোশাকের দিকে ইঙ্গিত করছেন, যেটিকে তিনি অশ্লীল এবং তার ধর্ম ও সংস্কৃতির জন্য হুমকি মনে করেন। কী ভীষণ ভণ্ডামি।

সম্প্রতি গয়না নির্মাতা প্রতিষ্ঠান জিআইভিএর রক্ষাবন্ধনের একটি বিজ্ঞাপনে কৃতিকে দেখা যায়। বিজ্ঞাপনে তিনি ব্রালেটধাঁচের ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্ট পরেছিলেন। ঐতিহ্যবাহী রক্ষাবন্ধন অনুষ্ঠানে এমন ‘আধুনিক’ পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ সমালোচনা শুরু করে।

এরপর কঙ্গনাও কৃতির পোশাক নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্য করেন। তিনি লেখেন, নারীদের জন্য এটি চমৎকার সময়। কারণ তাদের পোশাকে এখন নানা ধরনের বিকল্প রয়েছে—ককটেল ড্রেস থেকে লেহেঙ্গা-চোলি, জিনস থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার-কামিজ। এরপর প্রশ্ন তোলেন, এত বিকল্প থাকার পরও কেন কেউ ভাইকে বিকিনি বা অন্তর্বাস পরে রাখি বাঁধবে? তার দাবি, বিজ্ঞাপনটি ইচ্ছাকৃতভাবেই অস্বস্তিকরভাবে তৈরি করা হয়েছে।

কঙ্গনার মন্তব্যের জবাবে কৃতিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, উৎসবের মূল বিষয় পোশাক নয়; বরং এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও ঐতিহ্যের অর্থ। নারীরা কী পরবেন, তা নিয়ে সমাজের ক্রমাগত প্রশ্ন তোলার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

কৃতি আরও বলেন, সময়ের সঙ্গে পোশাকের ধরন বদলালেও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে এখনো তার পোশাক দিয়েই বিচার করা হয়। তার ভাষায়, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে থাকে, পোশাকের গলার অংশে নয়।

আরও পড়ুন

যৌন কেলেঙ্কারি, ৯৮ কোটি চেয়ে ৫ কোটি টাকা পেলেন অভিনেত্রী

অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

হঠাৎ বদলে গেল চেহারা, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

বিতর্কের মধ্যেই জিআইভিএ বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে পরিবারের পাশাপাশি পোষা প্রাণীদেরও ভালোবাসা ও উদযাপনের অংশ করার উদ্দেশ্য ছিল তাদের।

তবে বিজ্ঞাপনটি সমাজের কোনো অংশের মানুষের অনুভূতিতে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে তারা দুঃখিত বলে জানায় প্রতিষ্ঠানটি। সম্মানের কথা বিবেচনা করে সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে বলেও জানানো হয়।

কেএম

  • পোশাক
  • বিতর্ক
  • বিজ্ঞাপন
  • কঙ্গনা
এ সম্পর্কিত আরও খবর
সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ
সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ
হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক
হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক
কৃতি শ্যাননকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়
কৃতি শ্যাননকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়
রোমের হোটেলকক্ষ নিয়ে বিতর্ক, মুখ খুললেন জেমস
রোমের হোটেলকক্ষ নিয়ে বিতর্ক, মুখ খুললেন জেমস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।