• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

‘টক্সিক’ মুক্তির পরই বক্স অফিসে ঝড়

দেশ টিভি ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৬, ১১:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

চার বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘রকিং স্টার’ যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির পর তার প্রথম সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নেতিবাচক রিভিউ সত্ত্বেও অগ্রিম বুকিংয়ে ভালো সাড়া পাওয়া সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রি করেছে। এতে আয় হয়েছে প্রায় ৪৯ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির উদ্বোধনী আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‘টক্সিক’-এ যশকে আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে। সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নথারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কুরেশি। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গীতু মোহনদাস ও যশ যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন।

১৯৫০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত সিনেমাটি সহিংস প্রতিশোধের গল্প। নির্মাতারা এটিকে ‘বড়দের জন্য রূপকথা’ হিসেবে উপস্থাপন করেছেন।

মুক্তির আগে থেকেই ‘টক্সিক’ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল। ট্রেলার ও টিজারে সহিংসতা এবং গ্রাফিক যৌন দৃশ্য দেখানো নিয়ে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে যশ শুরু থেকেই বলে আসছিলেন, সিনেমাটির আবহ দর্শকদের চমকে দেবে এবং এটি শিশুদের জন্য তৈরি নয়।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য বাদ না দিয়েই ‘টক্সিক’-কে ছাড়পত্র দিয়েছে। তবে দুটি পরিবর্তনের নির্দেশ দিয়ে সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।

মুক্তির পাঁচ দিন আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়। প্রথম দিনের জন্য ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়। অগ্রিম বুকিং থেকেই সিনেমাটির আয় ৫৮ কোটি রুপি ছাড়িয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

চার বছর পর যশের বড় পর্দায় ফেরাকে ঘিরে তার ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে।

‘টক্সিক’-এর মুক্তির তারিখ একাধিকবার পিছিয়েছে। প্রথমে মার্চে ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে একই সময়ে মুক্তির পরিকল্পনা করা হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে জুনে নেওয়া হয়। পরে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় জুনেও সিনেমাটি মুক্তি পায়নি। শেষ পর্যন্ত ২৬ আগস্ট মুক্তির তারিখ নির্ধারণ করা হয়।

মুক্তির পর সিনেমাটি নেতিবাচক রিভিউ পেলেও এখন পর্যন্ত বক্স অফিসে এর বড় কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। বরং যশের প্রত্যাবর্তন ও ভক্তদের উচ্ছ্বাসের কারণে সিনেমাটি শুরুতেই শক্তিশালী ব্যবসার ইঙ্গিত দিচ্ছে।

এমএম/

  • টক্সিক
  • বক্স অফিস
  • ঝড়
এ সম্পর্কিত আরও খবর
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা
সৌদি আরবে নতুন বিপদের আশঙ্কা, শনিবার পর্যন্ত সতর্কতা জারি
সৌদি আরবে নতুন বিপদের আশঙ্কা, শনিবার পর্যন্ত সতর্কতা জারি
যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।