দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও আবদ্ধ হননি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা জানান তিনি।
প্রভা লেখেন, তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিয়ের খবর ও বিভিন্ন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সংবেদনশীল তথ্য প্রকাশের আগে সাংবাদিকদের তথ্য যাচাই, বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, তাদের লেখার শক্তি আছে। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর কিংবা চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বও রয়েছে।
ভক্তদেরও কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সব সময় তার ফেসবুকের মাধ্যমেই জানানো হবে। ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আলোচনায় বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন তিনি।
মূলত গত কয়েক মাসে প্রভার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট থেকেই এ গুঞ্জনের সূত্রপাত। চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। এরপর অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল নিয়ে আরও একটি ছবি পোস্ট করেন। এসব ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
এ ছাড়া গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে একাধিক পোস্টও দিয়েছেন প্রভা। এসব পোস্ট ঘিরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।
তবে এবার নিজেই ফেসবুকে অবস্থান পরিষ্কার করে দিলেন প্রভা। জানিয়ে দিলেন, বিয়ে ও চুক্তিভিত্তিক সম্পর্ক নিয়ে তাকে ঘিরে ছড়িয়ে পড়া সব কথাই ভিত্তিহীন।
/অ