দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফের জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সিনেমাটিতে দুজনের একটি চুম্বন দৃশ্যও ছিল।
এটি ছিল ক্যাটরিনার প্রথম পর্দার চুম্বন দৃশ্য।
সিনেমাটি মুক্তির কয়েক বছর পর সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন পরিচালক জয়া আখতার। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই ওই দৃশ্য রাখা হয়েছিল এবং ক্যাটরিনা বিষয়টি বুঝেই এতে রাজি হয়েছিলেন।
কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা? জয়া জানান, ক্যাটরিনার সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন পর্যন্ত পর্দায় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী।
তবে চিত্রনাট্য পড়ার পর ক্যাটরিনা বুঝতে পারেন, দৃশ্যটি গল্পের জন্য প্রয়োজন। তাই তিনি এতে রাজি হন। জয়ার মতে, ক্যাটরিনার চরিত্র লায়লা খুব স্বাধীনচেতা এবং নিজের মতো করে জীবন উপভোগ করে। কিন্তু সিনেমার ওই পর্যায় পর্যন্ত দর্শক তার এই দিকটি সেভাবে দেখেননি।
তাই চরিত্রটি আরো স্পষ্টভাবে তুলে ধরতেই চুম্বন দৃশ্যটি রাখা হয়েছিল।
‘ওই দৃশ্যটি চরিত্রের জন্য দরকার ছিল’ জয়া বলেন, হৃত্বিকের চরিত্রটি অনেকটা ঘুমন্ত রাজকুমারের মতো ছিল। আর লায়লা যেন সেই রাজকুমারী, যে তাকে জাগিয়ে তুলছে।
তাই লায়লার পক্ষ থেকে হৃতিকের চরিত্রকে চুম্বন করার দৃশ্যটি গল্পের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করেন পরিচালক।
হৃতিক-ক্যাটরিনার গান রাখার চাপ ছিল- সিনেমায় হৃতিক ও ক্যাটরিনাকে নিয়ে একটি রোমান্টিক গান রাখার জন্য তার ওপর অনেক চাপ ছিল বলেও জানান জয়া।
তার ভাষ্য, হৃতিক ও ক্যাটরিনাকে প্রথমবার একসঙ্গে দেখা যাচ্ছিল। তাই তাদের নিয়ে একটি গান থাকলে দর্শকদের আগ্রহ বাড়বে—এমনটাই মনে করছিল দুই তারকার টিম।
এমনকি সমুদ্রসৈকতে তাদের একটি গান করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
তবে জয়া সেই প্রস্তাবে রাজি হননি।
গল্পের বাইরে কিছু করতে চাননি জয়া- জয়া বলেন, হৃত্বিক ও ক্যাটরিনার গান সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে বাড়তি সুবিধা দিতে পারত। দুজনই জনপ্রিয় তারকা এবং তাদের জুটির রসায়নও ভালো ছিল।
তবে শুধু জনপ্রিয়তার কথা চিন্তা করে গল্পের মধ্যে জোর করে কোনো গান যোগ করতে চাননি তিনি।
পরিচালকের মনে হয়েছিল, গানটি গল্পের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত সেটি সিনেমায় রাখা হয়নি।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন অভয় দেওল, ফারহান আখতার ও কালকি কোয়েচলিন। সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার।
কেএম