দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, সাবেক প্রেমিকের নিয়ন্ত্রণমূলক আচরণ ও মানসিক নির্যাতনের কারণে দুই বছরের একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
অনুপমা সাবেক প্রেমিকের নাম প্রকাশ্যে জানাননি। তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ধ্রুব বিক্রমকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনুপমা ও ধ্রুব কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
সাক্ষাৎকারে অনুপমা জানান, ওই সম্পর্কে থাকার সময় নিজের আত্মবিশ্বাস, নারীত্ব এমনকি ঋতুচক্র নিয়েও তিনি অস্বস্তি ও লজ্জা বোধ করতেন। তার ভাষ্য, সাবেক সঙ্গী বিভিন্ন সময় তার ঋতুচক্র নিয়ে খোঁটা দিতেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন।
অভিনেত্রী জানান, একসময় বড় পরিবার ও সন্তান নিয়ে তার স্বপ্ন ছিল। কিন্তু ওই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে। সম্পর্কের শুরুতেই বিয়ের জন্য চাপ তৈরি হয়েছিল বলেও জানান তিনি। কয়েক মাসের মধ্যেই বাগদানের বিষয়ে আলোচনা শুরু হওয়ায় অস্বস্তি বোধ করেন তিনি। পরে সম্পর্কটি থেকে বেরিয়ে আসেন।

অনুপমার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময়ের নিয়ন্ত্রণমূলক আচরণ তাকে ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দিয়েছিল। তিনি ওই অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক নির্যাতন’ হিসেবে বর্ণনা করেন এবং জানান, সম্পর্কটির নেতিবাচক প্রভাব তার মানসিক ও শারীরিক জীবনেও পড়েছিল।
অনুপমার বক্তব্য প্রকাশ্যে আসার পর ধ্রুব বিক্রমকে নিয়ে আলোচনা শুরু হলেও তিনি সরাসরি কোনো অভিযোগের জবাব দেননি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত নজরদারি তাকে প্রভাবিত করেছে বলে জানিয়েছেন তিনি।
অনুপমা ও ধ্রুব বিক্রম ‘বাইসন কালামাদান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক নিয়ে আগে থেকেই গুঞ্জন থাকলেও দুজনের কেউই প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি।
এমএম/