দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। খবরটি ছড়িয়ে পড়ায় হতাশ হয়ে পড়েন সিরিজটির অসংখ্য দর্শক। তবে ভক্তদের জন্য সুখবর, ‘গোপাল ভাঁড়’ বন্ধ হচ্ছে না। বরং স্বাধীনতা দিবস উপলক্ষে আসছে নতুন পর্ব।
ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আট-এ প্রচারিত ‘গোপাল ভাঁড়’ সিরিজটি আট থেকে আশি সব বয়সী দর্শকের কাছেই জনপ্রিয়। কৃষ্ণনগরের লোককথার চরিত্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে নির্মিত এই অ্যানিমেশন সিরিজ দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রচারণামূলক পোস্টে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি আট কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট সকাল ১১টা থেকে প্রচার হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত পোস্টারে হাস্যোজ্জ্বল গোপাল ভাঁড়কে দেখা গেছে। একই সঙ্গে প্রচারণামূলক ভিডিওতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসে স্বদেশপ্রেমের আবহে নতুন গল্প নিয়ে হাজির হবে গোপাল। বুদ্ধির প্যাঁচে শত্রুকে নাকাল করার পাশাপাশি দর্শকদের হাসির আনন্দে মাতাবে সে।
বিশেষ আকর্ষণ হিসেবে নতুন পর্বগুলো টানা ছয় ঘণ্টা প্রচারের কথা জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। অর্থাৎ ১৫ আগস্ট সকাল ১১টা থেকে টানা ছয় ঘণ্টা ‘গোপাল ভাঁড়’ দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার খবরেরও অবসান হলো। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়িয়ে পড়া ওই গুঞ্জনকে ভিত্তিহীন বলেই স্পষ্ট করল সনি আটের নতুন প্রচারণা।
যে আই