দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনোদন অঙ্গনের বহুল আলোচিত ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সজা’-এর প্রতিযোগী ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর্থিক সহায়তা চাইতে গিয়ে বিনোদন জগতের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কুপ্রস্তাবের মুখে পড়তে হয়েছিল।
আকাঙ্ক্ষার ভাষ্য, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে পোশাকসহ অন্যান্য খরচের জন্য প্রায় এক থেকে দুই লাখ টাকার প্রয়োজন ছিল। পরিবারের পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় তিনি দীর্ঘদিনের পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে দুই মাসের জন্য টাকা ধার চেয়েছিলেন। পরে তাঁর প্রতিষ্ঠানে কাজ করে সেই অর্থ পরিশোধের প্রস্তাবও দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, ওই ব্যক্তি সাহায্যে রাজি হয়ে তাঁকে নিজের বাসায় ডাকেন। এর আগে বিভিন্ন প্রশিক্ষকের সঙ্গে একাধিকবার সেখানে গেলেও সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল বলে দাবি করেন আকাঙ্ক্ষা।
অভিনেত্রীর অভিযোগ, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাকে জানান, অতীতে তার প্রস্তাবে রাজি হলে এতদিনে শোবিজে ভালো অবস্থানে থাকতে পারতেন।
আকাঙ্ক্ষার দাবি, এরপর ওই ব্যক্তি অর্থের বিনিময়ে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি বিস্মিত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, আগে থেকে এমন উদ্দেশ্যের কথা জানলে কখনোই সেখানে যেতেন না।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার আপত্তির জবাবে ওই ব্যক্তি দাবি করেন, বিনোদন অঙ্গনে টিকে থাকতে হলে এমন আপস করতে হয়।
তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা চৌধুরী। তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
যে আই