দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। তার দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের যাচাই না করা কোনো তথ্য বা গুজব প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়াল পেজের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে মেঘলা মুক্তা জানান, তার মুঠোফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কিছুদিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকবেন এবং জরুরি প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগ করার অনুরোধ জানান।
ওই পোস্টের দুই দিন পর তার দুর্ঘটনায় আহত হওয়ার খবর প্রকাশ করা হলো।
মেঘলা মুক্তা তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। অভিনয়ে আসার আগে তিনি র্যাম্প, বিলবোর্ড ও গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।
যে আই