দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাট্যঅভিনেত্রী অহনা রহমান তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করার অভিযোগে প্রাক্তন সহকারী আফিফাকে সতর্ক করেছেন। একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অহনা রহমান জানান, আফিফা নামের এক তরুণী গভীর রাতে তার বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। বাসার নিরাপত্তাকর্মীরা যোগাযোগের চেষ্টা করলেও ভেতর থেকে সাড়া না পাওয়ায় ওই তরুণী নিরাপত্তাকর্মীদের কক্ষে রাত কাটান।
অভিনেত্রীর ভাষ্য, সকালে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই তরুণীর নাম আফিফা। পরে তারা অভিযোগ পান, আফিফা বিভিন্ন মানুষের কাছে নিজেকে অহনা রহমানের ‘বোন’ পরিচয় দিয়ে টাকা চাইছেন।
অহনা রহমান জানান, আফিফা অল্প সময়ের জন্য তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন। তবে বর্তমানে তার সঙ্গে কোনো ধরনের পেশাগত বা ব্যক্তিগত সম্পর্ক নেই।
ফেসবুক পোস্টে প্রাক্তন সহকারীকে উদ্দেশ করে অভিনেত্রী লেখেন, তিনি এর আগেও একাধিকবার সতর্ক করেছেন। এরপরও যদি একই ধরনের কর্মকাণ্ড বা হয়রানি অব্যাহত থাকে, তাহলে আফিফা ও তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টের মাধ্যমে অহনা রহমান সবাইকে তার পরিচয় ব্যবহার করে অর্থ লেনদেন বা কোনো আর্থিক দাবি এলে সতর্ক থাকারও আহ্বান জানান।
যে আই