দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন।
রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ ও ঈশায়া তাহসিনের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতাটির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে গাজী টেলিভিশন (জিটিভি)।
চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ ও গণমাধ্যমে উপস্থাপনাসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন। পাশাপাশি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি এবং গণমাধ্যমে কার্যকর যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন।
ইমেকার্স বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক নূর সিবা এবং অপর পক্ষে ঈশায়া তাহসিন চুক্তিতে স্বাক্ষর করেন।
নূর সিবা বলেন, ঈশায়া তাহসিনের সম্পৃক্ততা প্রতিযোগিতাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে জিটিভির মতো শক্তিশালী সম্প্রচার অংশীদারের উপস্থিতি দেশের কোটি দর্শকের কাছে এই আয়োজনকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সহায়তা করবে। তাঁর ভাষ্য, এই অংশীদারত্ব আন্তর্জাতিক প্ল্যাটফর্মটিকে ঘিরে দেশের তরুণীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াবে।
আয়োজকদের দাবি, ঈশায়া তাহসিনকে অফিসিয়াল প্রমোশনাল পার্টনার এবং জিটিভিকে অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত করার ফলে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর ব্র্যান্ডিং, জনসম্পৃক্ততা, ডিজিটাল প্রচারণা ও টেলিভিশন সম্প্রচার আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বও আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এমএস/