দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা বলেছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। তার ভাষ্য, ইমরান হাশমির অভিনয়, বিশেষ করে রোমান্টিক দৃশ্যে আবেগ প্রকাশের ধরন তাকে মুগ্ধ করে।
সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি বিষয়ক অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তিশা।
অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, বলিউডের কোন অভিনেতার বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে তিশা বলেন, “ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি আনেন, তা সত্যিই দারুণ। পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয়, সবকিছু যেন বাস্তবেই ঘটছে।”
কথোপকথনের এক পর্যায়ে শৈশবের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন তিশা। তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার।
তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন বলে জানান এই অভিনেত্রী। তিশার ভাষ্য, সে সময় তিনি খুবই রোগা ছিলেন। তাই বাবা হাসতে হাসতে বলতেন, আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!
যে আই