দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণী চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী ও এক অভিনেতা-গায়ক প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। যদিও প্রতিবেদনে ওই দুই তারকার নাম উল্লেখ করা হয়নি।
তবে বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম সামনে এসেছে। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একই সঙ্গে নিজের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।" এই পোস্টও নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
তবে অনুপমা পরমেশ্বরন কিংবা ধ্রুব বিক্রম দুজনের কেউই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা হোটেলে কথিত ঘটনার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেকের পর অনুপমা পরমেশ্বরন দক্ষিণী চলচ্চিত্রে একাধিক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
যে আই