দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যেও দর্শকদের মন জয় করে নিয়েছে সিএমভি প্রযোজিত নাটক ‘ভালোবাসার গল্প’। মুক্তির মাত্র চার দিনেই নাটকটি ইউটিউবে ৯৪ লাখের বেশি ভিউ পায়। আর ৭ দিন শেষে এই নাটকের ভিউ ১ কোটি পেরিয়েছে।
পারিবারিক আবহে নির্মিত নাটকটির গল্প এগিয়েছে দুই বন্ধুর পরিবার, তাদের সন্তান, ভালোবাসা, টানাপোড়েন, সুখ-দুঃখ এবং সম্পর্কের নানা বাস্তবতা ঘিরে। পরিচিত জীবনের ঘটনাগুলোকে আবেগঘনভাবে উপস্থাপন করায় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকার প্রেম নয়, তাদের ঘিরে থাকা অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও গল্পে তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে গল্প জটিলতার দিকে এগোয়, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি।’
সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের এতটা আগ্রহ তৈরি করবে, সেটি আমাদের জন্য আনন্দের। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।’
ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদ-এর চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার এবং মিলি বাশারসহ আরও অনেকে।
নাটকটিতে রবিউল ইসলাম জীবন-এর কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের একটি গানও রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।
কে