দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। নতুন লুকের পাশাপাশি ছবির সঙ্গে দেওয়া রসিকতাপূর্ণ ক্যাপশনও ভক্তদের নজর কেড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবিগুলোতে তাকে বিকিনি পরিহিত গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে দেখা যায়।
তবে ছবির চেয়ে কম আলোচিত হয়নি তার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, রোদ পোহাতে। আমি বিষয়টি সিরিয়াসলি নিয়েছি।’
নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমানভাবে পরিচিত। বড় পর্দার ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয় থাকেন। ব্যক্তিগত ভ্রমণ, ফটোশুট এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত প্রায়ই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
নতুন ছবিগুলো প্রকাশের পর স্বাভাবিকভাবেই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার নতুন লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মজার ক্যাপশনেরও প্রশংসা করেছেন।
যে আই