দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের অভিনেতা আমির খান ও তার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট সম্প্রতি বিশেষ বিবাহ আইনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠানে আমিরের পরিবারের সদস্য, তিন সন্তান ও জামাতা উপস্থিত থাকলেও সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিউডে নানা জল্পনা তৈরি হলেও, এর পেছনে কোনো তিক্ততা নেই বলে জানিয়েছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা আমিন হাজি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাক-বিবাহের বিভিন্ন আয়োজনে রিনা ও কিরণ অংশ নিলেও মূল বিয়ের অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিলেন। এতে অনেকেই তাদের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তবে ‘লগান’ চলচ্চিত্রের সহ-অভিনেতা আমিন হাজি বলেন, বিয়ের দিন ৫ জুলাই কিরণ রাও যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তবে তাদের ছেলে আজাদ সেখান থেকে মুম্বাইয়ে এসে বাবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
রিনা দত্তের অনুপস্থিতি প্রসঙ্গে আমিন বলেন, সব অনুষ্ঠানে সবার উপস্থিত থাকা জরুরি নয়। অনেক সময় ব্যক্তিগত পরিসর বা ‘স্পেস’ দেওয়াটাও পারস্পরিক সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই এ অনুপস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়।
তিনি আরও বলেন, বিচ্ছেদের পরও আমির, রিনা ও কিরণের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। তারা একসঙ্গে ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রম পরিচালনা করছেন। রিনার বাবার মৃত্যুর সময়ও আমির সাবেক স্ত্রীর পাশে ছিলেন। তাই তাদের সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা রয়েছে এমন ধারণার ভিত্তি নেই।
এর আগে চলতি বছরের মার্চে আমির নিজের জন্মদিন উদ্যাপন করেছিলেন রিনা দত্ত, কিরণ রাও ও বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে। সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও কিরণ ও গৌরীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় তাকে। এসব ঘটনাই তাদের পারিবারিক সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ থাকার ইঙ্গিত দেয়।
যে আই