দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে আবেগ প্রকাশ করছেন অনেক সমর্থক। তাদের মধ্যে রয়েছেন দেশের অভিনেতা জিয়াউল হক পলাশ।
ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার জুনিয়র অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবিতে লেখা ছিল, “থ্যাংক ইউ”।
ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ফুটবলপ্রেমীরা। অনেকেই ব্রাজিলের এই তারকা ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানান। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেন।
চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির জল্পনা আরও বাড়িয়ে দেয়।
জে আই