দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলে তিনিই প্রথম ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নিচ্ছেন।
ভোট দেওয়ার পর ডা. এজাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “যে-ই নির্বাচনে জয়লাভ করুক না কেন, তারা যেন বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করেন।”
নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
নির্বাচন-পরবর্তী আপিল নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
জে আই