দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে তিনি দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে উঠেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আলিয়ার এই পারিশ্রমিক বলিউডে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ক্যাটরিনা কাইফ প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।
‘আলফা’-তে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তিনি পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা শর্বরী ওয়াঘ এবং অনিল কাপুর প্রত্যেকে পেয়েছেন ৩ কোটি রুপি করে।
যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’-এর বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে তার পারিশ্রমিকের তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
‘আলফা’ আগামীকাল (৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এমএম/