দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।
ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল ওই তরুণের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিচ্ছেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ভিডিওতে থাকা তরুণের নাম প্রাচুর্য। সূত্রগুলোর ভাষ্য, দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। মালদ্বীপ সফরের আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ভ্রমণ করতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।
ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন সূত্রের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জে আই