• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

গর্ভাবস্থায় অতিরিক্ত কাজের চাপের অভিযোগ কাইলির বিরুদ্ধে

বিনোদন ডেস্ক
  ৩০ জুন ২০২৬, ১১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন রিয়েলিটি তারকা ও উদ্যোক্তা কাইলি জেনারের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ব্যক্তিগত রাঁধুনি। অভিযোগ, গর্ভাবস্থার সময় অতিরিক্ত কাজের চাপ, প্রয়োজনীয় সহায়তার অভাব এবং কর্মস্থলের বৈষম্যমূলক আচরণের কারণে তিনি গর্ভপাতের শিকার হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে কাইলি জেনারের দুই সাবেক গৃহপরিচারিকাও কর্মস্থলে বৈরী পরিবেশের অভিযোগ এনে মামলা করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো তাঁর সাবেক রাঁধুনির অভিযোগ।

বিনোদনবিষয়ক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলির হাতে থাকা আদালতের নথি অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই রাঁধুনি ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাইলি জেনারের জন্য কাজ করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন—গর্ভাবস্থার কারণে তাঁর প্রতি বৈষম্য করা হয়েছে, প্রয়োজনীয় কর্মস্থল-সুবিধা দেওয়া হয়নি, মানসিক হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের শিকার হয়েছেন, যথাসময়ে ও যথাযথ হারে পারিশ্রমিক দেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

মামলায় কাইলি জেনারের পাশাপাশি তাঁর প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা সংস্থা এবং কয়েকজন তত্ত্বাবধায়কের নামও উল্লেখ করা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, তিনি প্রতি সপ্তাহে প্রায় ৫৫ ঘণ্টা কাজ করতেন। কাইলি জেনারের পাশাপাশি কখনো কখনো তাঁর ভাই রব কার্ডাশিয়ানের জন্যও রান্না করতেন এবং একাধিক স্থানে যাতায়াত করতে হতো।

২০২৪ সালের ডিসেম্বরে তিনি কাইলির টিমকে জানান যে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর গর্ভধারণ উচ্চ ঝুঁকিপূর্ণ। তাঁর দাবি, স্বাস্থ্যগত কারণে কাজের চাপ কমানোর অনুরোধ করলেও তা মানা হয়নি। বরং আগের মতোই দীর্ঘ সময় কাজ, ভারী দায়িত্ব এবং চাপপূর্ণ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

মামলায় আরও বলা হয়েছে, একবার তাঁকে কোনো সহায়তা ছাড়াই ভারী খাবারের সামগ্রী রাস্তা পার করে উঁচু জায়গায় বহন করতে বলা হয়। এর ফলে তিনি মাথা ঘুরে পড়ে যান, শ্বাসকষ্টে ভুগতে থাকেন এবং নিরাপত্তাকর্মীদের সহায়তায় পানি ও প্রাথমিক সেবা নিতে হয়।

ওই রাঁধুনির দাবি, এ ঘটনার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তীব্র মানসিক চাপে ভুগতে শুরু করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গর্ভাবস্থার পাঁচ মাসে তাঁকে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে কাইলি জেনারের সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে কাজ করতে পাঠানো হয়। সেখানে অত্যন্ত কঠিন ও দীর্ঘ সময়ের কাজ করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে তিনি চরম ক্লান্ত হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। নিজেই হাসপাতালে গেলে চিকিৎসকেরা জানান, গর্ভস্থ শিশুর হৃৎস্পন্দন আর নেই।

গর্ভপাতের পর পরিবারের কাছাকাছি থাকার জন্য নিউইয়র্কে বদলি নিয়ে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন বলে দাবি করেছেন ওই রাঁধুনি। তাঁর অভিযোগ, কাইলির টিম অতীতে একাধিকবার নিউইয়র্কে কাজের প্রস্তাব দিলেও এবার সেই আবেদনকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার ইচ্ছা হিসেবে ব্যাখ্যা করা হয়। তিনি স্পষ্ট করে জানান যে চাকরি ছাড়তে চান না। এরপরও কর্মস্থলে তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ অব্যাহত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় একটি টেক্সট বার্তার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে এক তত্ত্বাবধায়ক নাকি তাঁকে লিখেছিলেন, ‘থামো, দয়া করে থামো। তুমি কাইলিকে কষ্ট দিচ্ছ। তুমি তাকে হতাশ করে তুলছ।’

২০২৫ সালের ১৪ মার্চ তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ।

এই মামলায় রাঁধুনি অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালতের নথিতে কাইলি জেনার ব্যক্তিগতভাবে তাঁকে সরাসরি হয়রানি বা নির্যাতন করেছেন—এমন অভিযোগ করা হয়নি। বরং অভিযোগে বলা হয়েছে, কর্মস্থলের অন্য কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের আচরণ সম্পর্কে কাইলি অবগত ছিলেন, কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি।

আরও পড়ুন

সমালোচনার ঝড়ে পড়েছে কোক স্টুডিওর নতুন গান

সাবেক রাঁধুনির অভিযোগ নিয়ে কাইলির বক্তব্য পাওয়া যায়নি।

কে

  • কাজ
  • চাপ
  • মামলা
  • গর্ভপাত
এ সম্পর্কিত আরও খবর
হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতগামী যাত্রীর চাপ
হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতগামী যাত্রীর চাপ
সোহাগ পরিবহনের চাপায় সাতক্ষীরায় ব্যবসায়ী নিহত
সোহাগ পরিবহনের চাপায় সাতক্ষীরায় ব্যবসায়ী নিহত
আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘিরে মাগুরায় উৎকণ্ঠা
আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘিরে মাগুরায় উৎকণ্ঠা
বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন
বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।