দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন। সামাজিক মাধ্যমে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান প্রকাশ করলেও সঙ্গীর পরিচয় এখনই জানাতে চাননি।
সোমবার (২৯ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাসে ‘Engaged’ উল্লেখ করেন নীহা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি বাগদানের ঘোষণা নয়; বরং তিনি এখন একটি সম্পর্কে রয়েছেন এমন ইঙ্গিতই দিয়েছেন।
নীহার ভাষ্য, আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি ‘এংগেজড’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সঙ্গে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও জানাব।
স্ট্যাটাসে তিনি সঙ্গীর নাম বা সম্পর্কের বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ফলে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যদিও আপাতত ব্যক্তিগত বিষয়টি নিয়ে আর কিছু বলতে রাজি নন এই অভিনেত্রী।
এর আগে প্রায় চার মাস আগে নীহার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। তখন তিনি সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার নিজেই সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করলেও ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য বজায় রেখেছেন।
২০২৩ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নীহার। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’ ও ‘মায়াপাখি’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ফারহান আহমেদ জোভানসহ ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে।
জে আই