দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আর্জেন্টিনার সমর্থনে এআই-নির্মিত ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী কেয়া পায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে খায়রুল বাসার লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’ ছবিতে আর্জেন্টিনার জার্সি পরে দেখা গেছে তাদের দুজনকে।
খায়রুল বাসার ও কেয়া পায়েল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তাদের এই জুটির নাম ব্যবহার করে সমর্থন জানানোয় ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
বাসার জানান, তিনি ও কেয়া পায়েল দুজনেই আর্জেন্টিনা দলের সমর্থক। সম্প্রতি নাটকে তাদের জুটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলায় এভাবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
পোস্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এতে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং এক হাজারেরও বেশি মন্তব্য এসেছে, যেখানে অধিকাংশই আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন।
এমএম/