দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। হঠাৎ করেই হওয়া এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজ-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের পথচলা শুরু হলো এই সংগীতশিল্পীর।
গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় শেখ সাদী গণমাধ্যমকে বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
এদিকে পরিবার সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান হয়েছে।
‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ এই সংগীতশিল্পীকে মাঝে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তার কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।
কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। প্রস্তুতি ও অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।
সাদী জানান, নতুন বেশ কয়েকটি গান তৈরি আছে। কাজ চলছে আরও কয়েকটি গানের। সামনে নতুন গান প্রকাশিত হবে।
/অ