দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মা হতে চলেছেন তিনি। পরিচালক রাজ নিদিমরুকে বিয়ের ছয় মাস পর তাদের সংসারে আসছে নতুন অতিথি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্যাপনের সময় তার উপস্থিতি নজর কাড়ে সবার। অনুষ্ঠানে তার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এই তারকা দম্পতি।
ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করতে গিয়ে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সামান্থা। পরে গত বছর ১ ডিসেম্বর ভারতের লিঙ্গ ভৈরবী মন্দিরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৪ ডিসেম্বর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।