দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের দেশ গ্রিসে অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মীম। ইউরোপ সফরের অংশ হিসেবে দেশটির সান্তোরিনি দ্বীপে সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ফটোশ্যুটের কয়েকটি ছবি প্রকাশ করেন মারিয়া মীম। ছবিগুলোতে তাকে লাল গাউনে দেখা যায়।
সান্তোরিনি দ্বীপের জনপ্রিয় পর্যটনস্থল ব্লু ডোমের সামনে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্লু ডোম অ্যান্ড বোল্ড ড্রিম’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ছবিগুলোতে বিভিন্ন মন্তব্যে অনেকে তার প্রশংসা করেছেন।
নিয়মিত দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক ফটোশ্যুটে অংশ নিতে দেখা যায় মারিয়া মীমকে। তার ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, বর্তমানে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের কাজের সূত্রে ইউরোপ সফরে রয়েছেন তিনি। সফরের বিভিন্ন মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মীম মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন।
এমএম/