• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

মেসি উন্মাদনায় মেতেছেন তারকারা

দেশ টিভি ডেস্ক
  ১৭ জুন ২০২৬, ১০:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকার এমন ফর্মে ফেরার রাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন, তাসরীফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এদিকে বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’

লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’

তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’

মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

আরও পড়ুন

দল যার যার কিন্তু মেসি সবার: বুবলী

কেয়া পায়েলের বাঁধভাঙা উচ্ছ্বাস

এদিকে ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের।

নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

কে

  • মেসি
এ সম্পর্কিত আরও খবর
মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল
মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল
বিশ্বকাপে হ্যাটট্রিক করে মেসি যা বললেন
বিশ্বকাপে হ্যাটট্রিক করে মেসি যা বললেন
এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির যত রেকর্ড
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির যত রেকর্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।