দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল আলিয়া আলী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একাধিক নাটকে অভিনয় ও বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় থাকা এই তারকা সম্প্রতি একটি লাইভ শোতে নাচ পরিবেশন করে নেটিজেনদের ট্রোলের শিকার হন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ফ্যাশন র্যাম্প ও লাইভ স্টেজ পারফরম্যান্সে পুরোনো ললিউড (পাকিস্তানি চলচ্চিত্র) ধাঁচের একটি পোশাকে নাচ পরিবেশন করেন আলিয়া আলী। তবে তার নাচের ভঙ্গিমা ও পারফরম্যান্সকে অনেকেই সাদামাটা এবং অনভিজ্ঞ বলে মন্তব্য করেছেন।
পারফরম্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন তার নাচকে নিয়ে কটাক্ষ করেন।
এর আগে একটি আইটেম গানের পারফরম্যান্স নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া আলী বলেছিলেন, “আমি যখন স্টেজে নাচি, সব পুরুষ চোখ ফেরাতে পারে না।” তার এই পুরোনো মন্তব্যও এবার নতুন করে সামনে এনে তাকে ঘিরে সমালোচনা আরও বাড়িয়েছেন অনেকে।
ভিডিওর মন্তব্য ঘরে একজন লেখেন, সব পুরুষদের এখন অন্য দিকে তাকিয়ে থাকা উচিত, কারণ আলিয়া নাচছেন! আরেকজন মন্তব্য করেন, স্কুলের বাচ্চারাও বার্ষিক অনুষ্ঠানে এর চেয়ে ভালো নাচে। আরেক ব্যবহারকারী লিখেছেন, “কেউ তার দিকে তাকাবে না, সবাই মাথা ঘুরিয়ে নিন।
সব মিলিয়ে আলিয়া আলীর সাম্প্রতিক এই পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
জে আই