দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি লড়ছেন অসুস্থতার সঙ্গে। তার গলায় সিস্ট ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে টানা সাত দিন কথা না বলার পরামর্শ দিয়েছেন। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক বার্তায় অমি লেখেন, ‘দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। ঠিকমতো বিশ্রামও নিতে পারিনি, এর মধ্যেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু আজ (মঙ্গলবার) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটল। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করলাম। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো; ঠিকমতো কথাই বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল, সেটাই হঠাৎ খুব ভয়ের হয়ে গেল! আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’
বিলম্ব না করে তড়িঘড়ি হাসপাতালে যান অমি। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নীরিক্ষা করে গলায় সিস্ট শনাক্ত করেন। অমি লেখেন, ‘পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে সাত দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে।’
অমির এমন বার্তায় উদ্বিগ্ন তার ভক্তরা। তাদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এ নির্মাতা। দর্শকও আশা করছেন, শিগগির তিনি সুস্থ হয়ে নতুন কাজে ফিরবেন।
উল্লেখ্য, বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন চলছে। প্রতি মাসে ৮টি পর্ব মুক্তি পায়। সর্বশেষ আট পর্ব এসেছে ঈদে। ধারাবাহিকটিতে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেলসহ অনেকে।
/অ