দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারের জন্য স্বস্তির খবর এসেছে। দ্বিতীয়বার নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার নানাকে খুঁজে পাওয়া গেছে।
রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন হিমির নানা। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান অভিনেত্রী হিমি নিজেই। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতা চান।
এর কয়েক ঘণ্টা পর রাত ১২টার দিকে আরেকটি পোস্টে তিনি জানান, তার নানাকে খুঁজে পাওয়া গেছে। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।”
এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিতেও একইভাবে নিখোঁজ হয়েছিলেন হিমির নানা।
নানা সুস্থভাবে ফিরে আসায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।
জে আই