দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কাফরুলে কোরবানির ঈদের দুই দিন পর অভিনেত্রী ইয়ামিন হক ববি-এর বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ মে রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব মনিপুর এলাকায় ববির বাসায় এই চুরির ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে ঢাকার বাইরে থাকায় বাসা ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বেডরুমের জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া মালামালের মধ্যে ছিল স্বর্ণের চুড়ি ৫ জোড়া (প্রায় ৩০ লাখ টাকা), কানের দুল ৭ জোড়া (১০ লাখ টাকা), নেকলেস ৩টি (৩ লাখ টাকা), লকেট ৮টি (২ লাখ টাকা), চেইন ১২টি (প্রায় ২৮ লাখ টাকা), ডায়মন্ডের নাকফুল ৭টি (২ লাখ ৫০ হাজার টাকা), বিভিন্ন ব্র্যান্ডের ৫টি হাতঘড়ি (৪ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৬ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই; তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। তিনি বলেন, বাবার দেওয়া স্মৃতিচিহ্নগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন, আর এগুলোর আবেগগত মূল্য অর্থের চেয়েও অনেক বেশি।
চুরির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। অভিযুক্তদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধারের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জে আই