দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে মন্তব্য করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে ‘ফ্রিঞ্জ এলিমেন্ট’ এর কাজ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘কারও কাছে সিনেমা হারাম মনে হলে তিনি না দেখতেই পারেন, তবে নিজের অপছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়।’
ফারুকীর মতে, ধর্মীয় কিছু মহলের এ ধরনের আচরণ দেশ ও ধর্ম—উভয়কেই বিতর্কিত করে তোলে। তিনি আরও উল্লেখ করেন, ১৩ বছর আগে তার নির্মিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রেও একই ধরনের বিষয় তুলে ধরা হয়েছিল, তাই দীর্ঘ সময় পরও এমন ঘটনা ঘটতে দেখে তিনি হতাশ ও বিরক্ত।
সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে জনগণের প্রশ্ন তোলা যৌক্তিক হলেও বর্তমানে চলচ্চিত্র খাত তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় সংস্কৃতি মন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে তিনি চলচ্চিত্র, ওটিটি ও বিনোদনমাধ্যমকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
যদিও ফেসবুক পোস্টে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নাম উল্লেখ করেননি, তবে চলমান ঘটনার প্রেক্ষাপটে তার মন্তব্যটি এই বিষয়কে কেন্দ্র করেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএস/