দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন এক লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। অভিনয়ের মাধ্যমে আগেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই তারকা নিয়মিতই নানান লুক ও স্টাইল শেয়ার করে থাকেন, যা ভক্তদের দৃষ্টি কাড়ে।
এবার ভিন্নধর্মী ও বোল্ড ফিউশন লুকে একগুচ্ছ ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা যায় ব্ল্যাক ফিউশন ড্রেসে, যা তার ফ্যাশন স্টেটমেন্টকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
তার সাজে কানের দুল, নাকফুল ও আংটি মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী আভিজাত্যপূর্ণ লুক। সফট গ্ল্যাম মেকআপে পুরো উপস্থিতি পেয়েছে আধুনিক ও স্টাইলিশ ছোঁয়া।
ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘দেশি এলিগ্যান্স আর ওয়েস্টার্ন এজের পারফেক্ট ফিউশন। ওয়ান-শোল্ডার ড্রেপ, ব্ল্যাক পেন্সিল বুট, অক্সিডাইজড অ্যাকসেন্টস আর সফট গ্ল্যাম মেকআপে এসেছে স্যাসি কিন্তু ক্যাজুয়াল ভাইব।’
পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যে প্রশংসায় ভরিয়ে দেন। একজন লেখেন, ‘বাংলাদেশে এই নায়িকা সব দিক দিয়ে বেস্ট।’ আরেকজন মন্তব্য করেন, ‘অনেক সুন্দর লাগছে।’
এমএস/