দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্ভেলের জনপ্রিয় তারকা স্কারলেট জোহানসন এবার যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত দ্য ব্যাটম্যান: পার্ট ২ সিনেমায় তাকে দেখা যাবে রবার্ট প্যাটিনসন-এর সঙ্গে। আগের মতোই ব্যাটম্যান চরিত্রে ফিরছেন তিনি।
পরিচালক ম্যাট রিভস রহস্যময়ভাবে স্কারলেটের যোগদানের ইঙ্গিত দিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে আন্ডার দ্য স্কিন সিনেমার একটি দৃশ্য শেয়ার করে তিনি লেখেন, ‘পরবর্তী গন্তব্য গথাম... স্বাগতম।’
ভক্তদের ধারণা, স্কারলেটকে ‘গিল্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে। এছাড়া গুঞ্জন রয়েছে, সেবাস্টিয়ান স্ট্যান অভিনয় করতে পারেন ‘টু-ফেস’ চরিত্রে।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
কেএম