দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন আর আগের মতো নিয়মিত কাজ করছেন না। বেছে বেছে নাটকে অভিনয় করলেও দর্শকদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় নাটক। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী শহরের আধুনিক তরুণী থেকে গ্রামবাংলার প্রাণচঞ্চল নারীর চরিত্র-সবখানেই নিজেকে অনায়াসে মানিয়ে নেওয়ার দক্ষতায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
এদিকে, আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অহনা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামে একটি একক নাটকের কাজ। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। শিগগিরই নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।
ভিন্ন ঘরানার এই নাটকটি নিয়ে আশাবাদী অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সবসময় নিজেকে পর্দায় ভাঙতে চাই। গতানুগতিক গল্পে কাজ না করে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই।’
অহনা ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম, রাজনন্দী বিশ্বাস প্রমুখ।
কেএম