দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভির নিয়মিত আয়োজন ‘স্টার লাউঞ্জ’-এর এবারের পর্বে অতিথি হয়ে আসছেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল মেহবুবা মাহনূর চাঁদনী।
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও বর্তমান সময়ের কাজ নিয়ে কথা বলেছেন তিনি। দীর্ঘ আলাপে উঠে এসেছে অভিনয় ও নাচের জগতে তার পথচলার নানা অভিজ্ঞতা।
এছাড়া পুরোনো সম্পর্ক, দীর্ঘদিন কাজের বাইরে থাকা এবং আবার কাজে ফেরার বিষয়েও কথা বলেন চাঁদনী। সম্প্রতি অংশ নেওয়া একটি নৃত্যানুষ্ঠানের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন অপূর্ণ রুবেল। উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবন্য এবং প্রযোজনা করেছেন জয় জুয়েল।
‘স্টার লাউঞ্জ’ প্রচার হবে ১৫ মে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে দেশ টিভিতে। পরে অনুষ্ঠানটি দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
জে আই