দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক রবীন্দ্রসংগীত অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’ প্রকাশ পেয়েছে।
গত শুক্রবার (৮ মে) সকাল ৯টায় বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অ্যালবামটি উন্মুক্ত করা হয়।
অ্যালবামটিতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও সুরে আটটি ভিন্নধর্মী রবীন্দ্রসংগীত। সংগীতায়োজন করেছেন অম্লান হালদার।
অ্যালবামের গানে বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন একদল সংগীতশিল্পী। তবলায় প্রসেনজিৎ শীল, সেতারে সুভাষ বোস, সরোদে কৌশিক মুখার্জি, বাঁশিতে সুশান্ত নন্দী এবং কিবোর্ডে ছিলেন তন্ময় চ্যাটার্জি।
রেকর্ডিংয়ের কাজ করেছেন চন্দন ঘোষ ও রূপন চৌধুরী। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বও পালন করেছেন চন্দন ঘোষ। অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে রেনেসাঁ স্টুডিও এবং পটমঞ্জরী স্টুডিওতে।
শিল্পী মাকসুরা অন্তরা সাত বছর বয়সে সংগীতচর্চা শুরু করেন। মানিকগঞ্জের ‘সূচনা সংগীত বিদ্যানিকেতন’-এ তিনি শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতে প্রশিক্ষণ নেন। পরে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন-এর রবীন্দ্রসংগীত বিভাগ থেকে প্রথম স্থান অর্জনের মাধ্যমে ছয় বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন-এর রবীন্দ্রসংগীত বিভাগেও শিক্ষকতা করছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর তালিকাভুক্ত শিল্পী।
জে আই