দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ভোট গণনার প্রাথমিক ফলাফলে তার দল তামিলাগা ভেটরি কাঝাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৯টিতে এগিয়ে আছে টিভিকে। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে) এগিয়ে রয়েছে ৭৩ আসনে এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) এগিয়ে আছে ৫২ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন।
এদিকে, থালাপতি বিজয় নিজেও দুটি আসন পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি ইস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক ফলাফলে তিনি দুই আসনেই এগিয়ে আছেন। উল্লেখযোগ্য যে, এই দুটি আসনই আগে ডিএমকের দখলে ছিল।
আজ সোমবার ভারতজুড়ে একযোগে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি।
এর মধ্যে পশ্চিমবঙ্গে ২৯৪টি (একটি স্থগিত) আসনের ফলাফল আজ জানা যাবে। এছাড়া আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফলাফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে।
জে আই