দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একদিকে ভোট গণনা, অন্যদিকে উত্তপ্ত রাজনীতি। এছাড়া পুরোদমে কেরালা, তামিলনাড়ু, আসাম ও পদুচেরিতে চলছে ভোট গণনা। আর পশ্চিমবঙ্গে তো বইছে রাজনৈতিক ঝড়। এরই মধ্যে টর্নেডো বইয়ে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
রাজনৈতিক ডামাডোলের মধ্যেই অভিনেত্রী কঙ্গনা রানাউত বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন। তাও আবার বিয়ের প্রস্তাব! চমকে ওঠার মতো হলেও এটাই বাস্তব। তবে ঘটনাটি আসলেই কতটুকু সত্য সে ব্যাপারে সন্দীহান অনেকেই।
সমাজমাধ্যমে একটি পোস্ট দারুণ ভাইরাল হয়েছে। সেখানেই দাবি করা হচ্ছে কঙ্গনা রানাউত নাকি রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কংগ্রেস নেতাকে তখনই বিয়ে করবেন যখন রাহুল তাঁর একটি শর্ত মানবেন। কী সেই শর্ত? রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে।
ভাইরাল পোস্ট অনুযায়ী, বছর ৫৫ -এর রাহুল গান্ধী যেদিনই বিজেপিতে যোগ দেবেন তার পরদিনই তাঁর গলায় মালা দেবেন বছর ৪০ -এর কঙ্গনা। এই তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমত হইচই পড়ে গিয়েছে। তবে এই কথা কঙ্গনা সত্যিই বলেছেন, নাকি এটা স্রেফ কোনও মজা সেটা স্পষ্ট নয়।
ভাইরাল পোস্টে কেউ কঙ্গনা রানাউতকে বলেন, তিনি কংগ্রেস জয়েন করতে পারেন। কেউ আবার মজা করে বলেন, 'যাক, শেষ পর্যন্ত মনের কথা মুখে চলেই এল।'
বরাবর ঠোঁটকাটা স্বভাবের কঙ্গনা সামাজিক প্ল্যাটফর্মগুলোয় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। বেশ কয়েকবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায় মুখর ছিলেন তিনি। গত মার্চে তো কঙ্গনা দাবি করেন, রাহুল গান্ধীর জন্য নাকি নারীরা অস্বস্তিতে পড়ে যান। সে সময় রাহুলকে ‘টাপোরি’ বলেও কটাক্ষ করেন কঙ্গনা।
প্রসঙ্গত, ২০২৬ সালের এপ্রিল মাসে লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। জানিয়েছিলেন কংগ্রেস নেতার কথা শুনে তাঁর নাকি মাথা ব্যথা করে। কঙ্গনার দাবি রাহুল আসল প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে ভুলভাল কথা বলেন। খবর-আজকাল
কেএম/জে আই