দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সিনেমা ‘রামায়ণ’ ও ‘টক্সিক’ এর প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পর ভক্তদের মন খারাপের খবর শোনালেন কন্নড় সুপারস্টার যশ। চলতি বছরে তার অভিনীত এ দুই সিনেমা রিলিজ পেলেই অভিনয় থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন অনুসারে, নতুন এ খবরে হতাশ সিনেপ্রেমী দর্শক ও ভক্তরা। তাই সংবাদমাধ্যমে নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিস্তারিত তথ্য প্রকাশ করেন নায়ক।
যশ বলেন,২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ। কিন্তু আমি তাদের জানাতে চাই, নতুন যে লক্ষ্য ও ভিশন নিয়ে আমি এগোচ্ছি তার জন্য আমার সময় ও একাগ্রতা প্রয়োজন।
যশ আরও বলেন, বর্তমানে আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এখন বিরতি নেয়ার দিকেই বেশি ঝুঁকেছি।
তবে আশার কথা, ‘কেজিএফ’ খ্যাত কন্নড় এ সুপারস্টার অভিনয় ছাড়ছেন না বরং আগামীতে বড় ও ভালো প্রজেক্টে কাজ করার জন্য বিরতি নেয়ার কথা ভাবছেন।
যশের আসন্ন সিনেমা দুটি সিনেমার নাম গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ এবং নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণ’।
‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। অন্যদিকে ‘রামায়ণ’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।
কে