দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তখন চিকিৎসকেরা জানান, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপি গ্রহণ করেন।
তার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না, প্রায়ই বমি করতেন এবং তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে বলে জানা যায়। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় পরিবারটি সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল।
শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া তারিকুজ্জামান তপন বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।
জে আই