দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি পহেলা বৈশাখ উপলক্ষে নিজের শৈশবের স্মৃতিচারণা ও পারিবারিক আবেগ ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, পহেলা বৈশাখ তার জীবনে বিশেষ আনন্দের দিন। তবে এবার তার বৈশাখী উল্লাস ঘিরে রয়েছে সন্তানদের কেন্দ্র করে তৈরি হওয়া ব্যস্ততা ও ভালোবাসা।
এক ফেসবুক পোস্টে পরীমণি নিজের ছোটবেলার মধুর স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন।
সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’
সেই একই ঐতিহ্যের ছোঁয়া এবার তিনি দিতে চাইছেন নিজের সন্তানদের। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরীমণি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’
সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’
/অ