দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটি মুক্তির পর তাদের জুটিকে ঘিরে দর্শকমহলে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
এদিকে শিগগিরই আবারও শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘রকস্টার’ এ দেখা যাবে এই অভিনেত্রীকে এমন খবর নিয়েও চলছে আলোচনা।
সম্প্রতি গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন সাবিলা নূর।
তিনি বলেন, শাকিব খান কাজের প্রতি অত্যন্ত আন্তরিক এবং শুটিংয়ের সময় পুরো মনোযোগ কাজেই নিবদ্ধ রাখেন।
সাবিলা নূর আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিজেকে শীর্ষে ধরে রাখা শাকিব খান তাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি যেভাবে নিয়মিত নিজেকে পরিবর্তন ও উন্নত করছেন, তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য উদাহরণ।
তার ভাষ্য অনুযায়ী, শাকিব খানের কাজের প্রতি এই নিষ্ঠা ও পরিশ্রম থেকেই তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পান।
জে আই