দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান নিজের জীবনের এক কঠিন ও অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ক্যারিয়ারের সাফল্যের পেছনে ছুটতে গিয়ে পরিবারকে অবহেলা করেছিলেন, যার মূল্য তাকে দিতে হয়েছে গভীর মানসিক যন্ত্রণার মাধ্যমে।
আমির জানান, ২০০২ সালে তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সেই বিচ্ছেদ তার জীবনকে এক নিমিষেই ওলটপালট করে দেয়। কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে কখন যে সন্তানদের থেকে দূরে সরে গিয়েছিলেন, তা তিনি বুঝতেই পারেননি।
বিচ্ছেদের সেই রাতের কথা স্মরণ করে আমির বলেন, যেদিন রিনা সন্তানদের নিয়ে তাকে ছেড়ে চলে যান, সেই রাতটি ছিল তার জীবনের অন্যতম বিভীষিকাময় সময়। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি নিজেকে সামলাতে পারেননি।
এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি মদ্যপানের দিকে ঝুঁকে পড়েন বলেও স্বীকার করেন। আমির জানান, একসময় প্রতিদিন প্রায় এক বোতল করে মদ পান করতেন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
পরবর্তীতে রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। তাদের ঘরে আজাদ নামে এক পুত্রসন্তান জন্ম নেয়। তবে কয়েক বছর আগে সেই সম্পর্কও ভেঙে যায়।
বর্তমানে আমির তার শৈশবের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন তিনি কাজ কমিয়ে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান। অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন বলিউডের এই অভিনেতা।
জে আই