দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুনি থেকে প্রেমিক হওয়া এক কন্ট্রাক্ট কিলারের গল্প ‘ছায়াসঙ্গী’। ঈদের বিশেষ নাটকে রোম্যান্স আর থ্রিলারের ভিন্ন স্বাদ নিয়ে হাজির হওয়া এ গল্প মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে দর্শকের।
‘ছায়াসঙ্গী’র প্রধান চরিত্র কন্ট্রাক্ট কিলার ‘সুলতান’কে ঘিরে। এ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তবে পেশা খুনি হলেও তার টার্গেট—সমাজের খারাপ মানুষ।
গল্পে নতুন মোড় দেখা যায় যখন সুলতানের পরবর্তী টার্গেট হয়ে ওঠে ‘সাদনিমা বিনতে নোমান’। আর এখান থেকেই শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। রোম্যান্টিক-থ্রিলার ঘরানার এ নাটক নির্মাণ করেছেন সোহেল রাজ। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। বিশেষ করে ইউটিউবে মুক্তির পর ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট সেকশন। জানা যায়, নাটকটির শুটিংয়ের সময় ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে শট দিয়েছেন অভিনেতা। জ্বর নিয়ে বৃষ্টির মধ্যেও অভিনয় থামাননি। ভিন্নধর্মী গল্প আর অভিনয়ে ‘ছায়াসঙ্গী’ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকের মনে। নাটকের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘অনেক ভালোবেসে’ শিরোনামের একটি গান। সোমেশ্বর অলির লেখা এই গানে সুর দিয়েছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। প্রসঙ্গত, ‘নিরুদ্দেশ’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছিলেন সোহেল রাজ। এবার সে ধারাবাহিকতায় নির্মাতার নতুন সৃষ্টি‘ছায়াসঙ্গী’। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ায় এ ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন নির্মাতা সোহেল রাজ।
কে