দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদের দাম্পত্য জীবন ভেঙে গেছে। পারিবারিক সিদ্ধান্তে ২০২৪ সালের ১২ জানুয়ারি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে বিয়ের দুই বছরের মাথায় তাদের এই সম্পর্কের অবসান ঘটছে।
অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
তিনি বলেন, আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন মৌসুমি হামিদ ও আবু সাইয়িদ রানা। এরই মধ্যে রানা ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানা গেছে।
শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল, যা দাম্পত্য সম্পর্কে অশান্তির কারণ হয়ে ওঠে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জে আই