দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা ৭’ খ্যাত বডি বিল্ডার মায়াঙ্ক পাওয়ার সোমবার (২৪ ফেব্রুয়ারি) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। মায়াঙ্কের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী এই অ্যাথলেটের অকালপ্রয়াণে ভারতের টেলিভিশন ও ফিটনেস মহলে শোকের ছায়া বিরাজ করছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
মায়াঙ্কের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই, চ্যাম্পিয়ন, পরামর্শদাতা এবং অনেকের অনুপ্রেরণা মায়াঙ্ক চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’ তার স্মরণে আগামীকাল দিল্লির রানা প্রতাপ বাগের বাল্মীকি মন্দিরে বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
মায়াঙ্ক ‘স্প্লিটসভিলা ৭’-এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ঠান্ডা মাথার পারফরম্যান্স ও কৌশলী খেলায় দর্শকদের কাছে তিনি প্রিয় ছিলেন। তার এলিমিনেশন পর্বটি আজও সেই সিজনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এমএস/